শনির হাওরের বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম শনির হাওরের বিভিন্ন বাঁধ মেরামত কাজ পরিদর্শন করেছেন। শুক্রবার শনির হাওরের লালুগোয়ালা বাঁধসহ অন্যান্য বাঁধ মেরামতের জন্য তিনি বিশ হাজার বস্তা নিয়ে যান এবং উপস্থিত থেকে বাঁধের মেরামত কাজ তদারকি করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।