শরীফা বাঁচতে চায়

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়ারকান্দুলীয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শরীফা বেগমের একটি ভাল্ব বিকল হয়ে হার্টের সমস্যায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা জানান, তাকে সুস্থ করে তুলতে অস্ত্রোপচার ও নিয়মিত চিকিৎসা প্রয়োজন। কিন্তু অতিশয় দরিদ্র থাকায় শরীফার পরিবারের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না। নিতান্ত বাধ্য হয়ে সমাজের হৃদয়বান       
ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি তার চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. আতাউর রহমান, ইসলাম ব্যাংক, আম্বরখানা শাখা, সঞ্চয়ী হিসাব নং-২৩২১৬, মোবাইল নম্বর : ০১৭১০৭০৬৮০২।