শহরকে পরিচ্ছন্ন করতে পোস্টার অপসারন করল সুনামগঞ্জ প্রসেনিয়াম

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মডেল থানার নিরাপত্তা দেয়ালের পোস্টার অপসারণ করল সুনামগঞ্জ প্রসেনিয়ামের নাট্যকর্মীরা।   সুনামগঞ্জ শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করার অভিযান সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার শুরু করেছিল গত ২২ ই ডিসেম্বর।  শহরের মুক্তিযোদ্ধা চত্ত্বর এর দেয়াল ও ভাষ্কর্য থেকে সকল পোষ্টার অপসারনের মাধ্যমে।  সোমবার রাতে এরই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনে তারা সুনামগঞ্জ সদর থানার নিরাপত্তা দেয়ালের সকল পোস্টার অপসারণ করেন সংগঠনের সদস্যরা।  সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তারা এই অভিযান চালান
সুনামগঞ্জ প্রসেনিয়াম শহরবাসী ও সকল নাগরিকদের প্রতি এই অভিযানে সামিল হওয়ার আহবান জানায় এবং সেই সাথে সকলের প্রতি শহরের দেয়ালে পোস্টার না টানানোর আহবান জানিয়েছে।  
সুনামগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক তাদের উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন, আমরা দেয়ালে পুনরায় রঙ করব এবং নতুন পোস্টার সাটাতে বাধা দেয়া হবে।  
অভিযানের সময় সুনামগঞ্জ প্রসেনিয়ামের সদস্য সাদেকুর রহমান রুবেল, সুমন রায়, আরিফ রহমান, আনোয়ার পাশা, বরাত, বশির খান, মাহফুজ, ইমন, তানভীর, রাজীব উপস্থিত ছিলেন।