স্টাফ রিপোর্টার
শহরকে যানজটমুক্ত করণের লক্ষে ফুটপাতে অবস্থানরত ভাসমান দোকান উচ্ছেদ করেছে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ।
রবিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট থেকে পুরাতন বাসষ্টেশন ও ডিএস রোড থেকে ঐতিহ্য জাদুঘরের সামনের সড়ক পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সড়কের পাশে থাকা ভাসমান সবজির দোকান, ফলের দোকান, পত্রিকার হকার, ঝুড়িতে করে বিক্রি করা বিভিন্ন বিক্রেতাকে উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে পুলিশের পক্ষে নেতৃত্ব দেন সদর থানার সাবইন্সপেক্টর মোশারফ হোসেন ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো.সালাহ্ উদ্দিন কাজল।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সালাহ্ উদ্দিন কাজল বলেন, ‘উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কাল অন্য এলাকায় অভিযান পরিচালনা হবে। সেই সাথে যাতে পুনরায় হকাররা ফুটপাত দখল না করতে পারে, সে দিকেও পুলিশের কড়া নজর থাকবে। নাগরিকদের চলা ফেরার সুবিধার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।’
- সদস্য পদে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
- যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বঙ্গবন্ধু সৈনিকলীগের মানববন্ধন


