স্টাফ রিপোর্টার
শহরতলীর আব্দুজ জহুর সেতর পশ্চিম পার্শ্বে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক টোল আদায়ের চেক পোষ্টের সামনে পাকা রাস্তা থেকে ১৫০ বোতল দেশীয় তৈরি চোলাই মদ ও ০১ (এক) টি প্লাটিনা মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করে র্যাব। সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর নেতৃর্ত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলো জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের ভুট্ট সাহানীর ছেলে নেপাল সাহানী (২২) ও একই উপজেলার কালীপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. কবির হোসেন (৩৯)। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে।


