বিএনপি’র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের আহবায়ক নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালী বাড়ি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শামছুজ্জামান, আবু ছায়েম লিটন, আনোয়ার জাবেদ, তফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, রাসেল আহমদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দোহা, সিনিয়র যুগ্ম
আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল নেতা মমিনুল হক কালারচাঁন, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু প্রমুখ।
- সুনামগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৯-তীব্র গরমে জীবন যাত্রা অচল
- ছাতকে সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু- প্রতিপক্ষের ১০টি ঘরে অগ্নিসংযোগ


