শহরের বিভিন্ন রেষ্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার
পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় পঁচা বাসি খাবার পরিবেশন, রান্না খাবার ও কাঁচা মাছ মাংস একত্রে রাখা এবং অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা জন্য অভিযানে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার, রান্নাঘর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও তাহিতি রেস্টুরেন্টকে ১০ হাজার জরিমানা করা হয়।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম, স্যানেটারি ইন্সপেক্টর মো. আব্দুল হালিম, পুলিশের সাব ইন্সপেক্টর নজরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে পৌর শহরের তিনটি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।