শহরের মল্লিকপুরে গরু চুরি

স্টাফ রিপোর্টার
শহরের মল্লিকপুর এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিসিক শিল্পনগরী এলাকায় এই ঘটনা ঘটে। চুরি হওয়ার ঘটনায় রবিবার সকালে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, শহরের মল্লিকপুরের বিসিক শিল্পনগরী এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম প্রতিদিনের মতো শনিবার রাতে তাঁর ৩টি গরু গোয়াল ঘরে বেঁধে রাখেন। পরদিন রবিবার সকালে উঠে দেখেন তাঁর গোয়াল ঘরে গরু নেই। অনেক খোঁজাখুজি করে গরুর সন্ধান পাননি তিনি। পরে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।