শহরের সরকারি কলোনী জামে মসজিদের নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের ষোলঘর সরকারি কলোনী জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর নির্মাণ কাজের শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল,           অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, শিক্ষাবিদ মুহা. আব্দুর রহিম, মাও. আবু তাহির মোহাম্মদ খালিদ, আব্দুল গফুর, সিরাজুল ইসলাম, অ্যাড. আব্দুল মজাদ, মসজিদ পরিচলনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক শিক্ষক সৈয়দ আমির খসরু, অ্যাড. নজরুল ইসলাম শেফু, মুজিবুর রহমান পীর, আব্দুল খালিক, মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম জাবেদ,আবু বকর সিদ্দিক, আজিজুর রহমান প্রমুখ।