ব্যারিস্টার এম.এনামুল কবির ইমনকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে আনন্দ মিছিল উকিল পাড়া যুবলীগের অফিস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার যুবলীগৈর কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা ছাত্র লীগের সহ-সম্পাদক নাজমুল হক কিরনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাদিকুর রহমান ও ছাত্রলীগ নেতা হারুনুর রশিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুব লীগের সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন মারুফ, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সদর থানা যুবলীগের আহবায়ক গৌতম কুমার বনিক, জেলা যুবলীগের সদস্য মাহমুদুর রহমান তারেক, সদর থানা যুব লীগের যুগ্ম আহবায়ক জমিরুল হক পৌরব, ইশতিয়াক আলী রিপন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুহিব, যুবলীগ নেতা আশিকুর রহমান আশিক, তিমন চৌধুরী, সদর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন, জেলা ছাত্র লীগের সহ-সম্পাদক মোহাইমিনুল ইসলাম শিমুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তানভীর আহমদ, সদস্য রাজু দেবনাথ, বঙ্গবন্ধু সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আদনান এইচ জিওন, ছাত্রলীগ নেতা তন্ময় খলিল উল্লা, ফরহাদ আহমেদ, সালেক, জাবেদ, আলামিন, অর্ঘ, হিমেল, মাসুদ রানা, জুবায়ের, রাব্বি, রনি, ফয়সল, ছোটন, অভি, সোহান, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক নূর মোহাম্মদ স্বজন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)


