শহীদ নূর আহমেদ
দীর্ঘ যানজট দেখে মনে হতে পারে রাজধানী ঢাকা শহরে অবস্থান করছি। এ যেন ঢাকার নিত্যকার সমস্যা ট্রাফিকজ্যাম বা যানজট। কিন্তু ছবিটি বৃহস্পতিবার দুপুর ১ টা ৪০ মিনিটে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। আলফাত স্কয়ার এলাকা থেকে জামতলা মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের কবলে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার যাত্রীরা। অপরিসর রাস্তা, রাস্তার পাশে অবৈধ দোকানপাট, অটোরিক্সার পরিমাণ বৃদ্ধি, যত্রতত্র গাড়ি পার্কিং, ট্রাফিক আইন না মানা, চালকদের অসচেতনতা সহ নানা কারণে শহরের যানজটের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে।
- ছাতকে কৃষি ক্লাব গঠন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহে অর্থ বরাদ্দ
- দুর্নীতিকে না বলুন সততার জন্য মুখ খুলুন -দুদক কমিশনার


