আজ মঙ্গলবার বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সোমবার বেলা ১১টায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় পৌর শহরের ৫ (পাঁচ) ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের নিকট থেকে ২,২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে মানুষকে সচেতন জানানো হয়।
জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার ও প্রসিকিউশন কর্মকর্তা মো. ওমর ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো.মিজানুল হক সরকার উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউশন কর্মকর্তারা প্রতিষ্ঠান সমূহের দায়িত্বরত ব্যক্তিদেরকে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো বলেন। আইনী বিধিবিধান অনুযায়ী ব্যবসা পরিচালনা করা সহ নিজ নিজ প্রতিষ্ঠানে ‘ধূমপানমুক্ত এলাকা’ ও ‘ধূমপান থেকে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” সতকর্তামূলক সাইন স্থাপনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

