স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বিনামূল্যে পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ সদর অ্যাসোসিয়েশন ইউকে’র আয়োজনে বুধবার পৌর শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে শুধুমাত্র অপারেশন করা হয় সুনামগঞ্জের ভার্ড চক্ষু হাসপাতালে।
আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, সকাল থেকে বিনামূল্যে পাঁচ শতাধিক লোককে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ১০৫ জন রোগীর চোখের অস্ত্রোপচার ও ঔষধ প্রদান করা হয়। চিকিৎসার যাবতীয় ব্যয় আয়োজক সংগঠনের
পক্ষ থেকেই দেওয়া হয়েছে। সুনামগঞ্জের ভার্ড চক্ষু হাসপাতাল এই চিকিৎসাসেবা ক্যাম্পে আয়োজনে সহযোগিতা করে।
সকাল ১১টায় চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। এ সময় আয়োজক সংগঠনের সভাপতি যুক্তরাজ্য-প্রবাসী মো. আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক আবু হেনা আজিজ, উপদেষ্টা আবুল হাসনাত তালুকদার জুয়েল, সদস্য ফারুক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের ম্যনেজার মশিউর রহমান, ভার্ড চক্ষু হাসপাতালের ফিল্ড অপারেশনের সহকারি পরিচালক এএইচ ফারুক অঅহমদ খান, সমাজকর্মী আবদুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. সজীব কুমার দাস, ডা. ফারহান আহমদ ও ডা. জুয়োদেদ আহমদ শাহরিয়ার।


