স্টাফ রিপোর্টার
ঢাকায় বিএনপি গণতন্ত্র হত্যা দিবসে সমাবেশ করতে না দেওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার বিকালে জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পৌরবিপণি থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা অ্যাড. মাশুক আলম, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মামুন চৌধুরী, মদরিছ আলী, অ্যাড. কামাল হোসেন, অ্যাড.সালেহ আহমদ, অ্যাড. আবুল কাশেম, যুবদল নেতা আব্দল মজিদ, শেরমান জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা শাহ ফরহাদ প্রমুখ।
- প্রাইমারি থেকে জুনিয়রে উন্নীত ২ বিদ্যালয়ের সাফল্যগাঁথা
- দ. সুনামগঞ্জে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য কেন্দ্রে ঝিমিয়ে পড়েছে স্বাস্থ্যসেবা


