স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির সিনিয়য়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি।
বুধবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাস ষ্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় কালিবাড়ি মোড়ে এসে পৌঁছলে পুলিশ সেখানে বাধা দেয়।
পরে পুলিশি বাধার মুখে পড়ে সেখানেই
বিক্ষোভ সমাবেশ করেন জেলা বিএনপির নেতা কর্মীরা। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমেদ, আবুল মুনসুর শওকত, সাইফুল্লাহ হাসান জুনেদ, সদর উপজেলা গৌরারং ইউপি’র চেয়ায়ারম্যান ফুল মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুল, তোফাজ্জুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল কাশেম দুলু, যুবদল নেতা সোহেল, কাঁলার চান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘দেশে একনায়কতন্ত্রের কায়েম চলছে। সরকার পুলিশ দিয়ে বিরোধী দলের উপর নির্যাতন চালাচ্ছে। তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনের মাধ্যামে এই স্বৈরাচারী সরকারে পতন ঘটানো হবে’।
এর আগে একই দাবিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্টেশনে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে এবং যুগ্মআহ্বায়ক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- ছাত্রদল নেতা তোফাজ্জুল হোসেন, জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, সামছুদ্দোহা, রায়হান উদ্দিন, আজিজুর রহমান সৌরভ, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের অপর একটি অংশ। বুধবার শহরের লন্ডনপ্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
পরে পৌরবিপণিতে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক সৈয়দ সফিকুল ইসলাম, ইকবাল হোসেন, আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্রদল নেতা দেওয়ান রাবিন আনোয়ার, শাহ ফরহাদ, রুহুল হাসার রুপক, কাজী মিসবাহ, মুছিউর রহমান জুনায়েদ, আলম, রাসেল, মোস্তাক আহমদ, আলীউজ্জামান, মনসুর আহমদ, ইউসুফ হিরা মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


