শহরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শাহরিয়ার সুমন ও কামরুল
‘এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের বিভিন্ন স্থানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও ক্যাবের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওইদিন সকালে শহরের ষ্টেশন রোডের সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। সদর উপজেলা কার্যালয় থেকে অপর একটি র‌্যালি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ-এর সভাপতি খায়রুল হুদা চপল। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মন্জুর মোহাম্মদ শাহরিয়ার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার সম্রাট খীসা, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল হক, জেলা মার্কেটিং অফিসার আব্দুল খালেক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু।
এদিকে সদর উপজেলার র‌্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, সদর উপজেলা কৃষি অফিসার মো. সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, সদর উপজেলা প্রকল্প অধিদপ্তরের কর্মকর্তা মো. মানিক মিয়া, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ¬ব কেতন চ্যাটার্জী, সদর উপজেলা শাখার ক্যাব’র আব্দুল আওয়াল, আব্দুল আলীম ও ফরিদা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।