শহরে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে শহরে বের হওয়া বিক্ষোভ মিছিল পুলিশ আটকে দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা যুবদল।
শনিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসুচি’র অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছের নেতৃত্বে শঞরের পুরাতন বাসস্টেশনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছুদুর এগুলেই পুলিশ পথ আটকায়। পরে ওখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাক্কাতুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শোয়েব আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম দিলু। জেলা যুবদলের সহ সভাপতি আমানুল হক রাসেল, অলিউর রহমান অলি, শামসুদ্দোহা, রাজু আহমদ, আনোয়ার জাবেদ, সুপ্রিয় বাবলু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচাঁন, সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম শ্যামল, সদস্য কাওসার আলম, যুবদল নেতা আল আমীন, নবী হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সোহেল মিয়া, শাহজাহান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোশারফ হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুমিত ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সফিকুল ইসলাম শফিক, গিয়াস উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা রায়ের মাধ্যমে দেশনেত্রী খালেজা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তুমুল আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে।’
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকার বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ করছে। একের পর এক তারিখ পিছিয়ে মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে। সরকার চায় না বেগম জিয়া মুক্তি পান। এবার শুধু আইনি লড়াই নয় আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তি করা হবে।।