শহরে যুবলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের নতুন সভাপতি-সাধারণ নির্বাচিত করায় জেলা যুবলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল করেছে সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে আনন্দ মিছিলটি শহরের স্টেশন রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সদর উপজেলা যুবলীগ নেতা জেবুল মিয়া ও গিয়াস উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জল, সদর উপজেলা যুবলীগ নেতা পিন্টু বণিক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল। মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, যুবলীগ নেতা         
হাসানুজ্জামান ইস্পাহানী, সাজ্জাদুর রহমান তায়েফ, জিল্লুর রহমান সজীব, মহিনুর রহমান, জনি হুসেন, বকুল তালুকদার, ফয়সল আহমদ, সফিকুল হক, লুৎফুর রহমান, সহিবুর রহমান, জাকির হোসেন, আফরোজ মিয়া, ফারুক মিয়া, শাহীন মিয়া, রায়হান মিয়া, দুলাল মিয়া, আনিসুর রহমান, জয়ন্ত বণিক, আশিষ রায়, ইমান আলী, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, জয়নাল মিয়া, ডালাস চৌধুরী, জাকারিয়া আহমদ, রিংকু রায়, আজিজুল আলম অপু, হাবিবুর মিয়া, শফিক মিয়া ইমান, শাকিল আহমদ, শুভ আহমদ ও অদ্বৈত বণিক।