শহরে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আয়োজনে ও কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাও.আনোওয়ার হোসাইন, হাফিজ আতাউর রহমান লস্কর, হাফিজ নুর হোসাইন, মাও. মোসা মোল্লা, মুফতি জিয়াউল হক, মুফতি ছদরুল আমিন, মাও. এমদাদুল্লাহ মুস্তাকিম, মাও. মফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের নাম ব্যবহার করে জঙ্গিবাদ যারা করে তারা দেশ ও জাতির দুশমন। এদেরকে প্রতিহত করা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের দায়িত্ব ও কর্তব্য। আমরা জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই।   জঙ্গিবাদ নির্মূলে সকলে কাজ করতে হবে সকলের। খুঁজে বের করতে হবে জঙ্গিদের।’ জঙ্গিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।