Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শহিদ তালেব উদ্দিন ও শহিদ কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শহিদ তালেব উদ্দিন ও শহিদ কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, ডেপুটি কমান্ডার রাধা কান্ত দাস, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।
পরে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, শহীদ বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন সাহসী যোদ্ধা ছিলেন। তিনি যুদ্ধকালীন সময়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সুনামগঞ্জ মুক্ত হবার আগের দিন পাক হায়েনারা তাকে আটক করে নির্যাতন করতে করতে তখনকার সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা ফেরীর কাছে গুলি করে লাশ ফেলে রাখে। পরে শান্তিগঞ্জের উজানীগাঁওয়ে তালেব উদ্দিন এবং আরেক মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র দাশকে একসঙ্গে সমাধি দেওয়া হয়।