স্টাফ রিপোর্টার
শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়। এসময় ক্যাপ, কোটপিন, ডাইরেক্টরি ও উপহার সামগ্রী প্রদান করা হয় সকল সদস্যদের। এরপর লাইব্রেরি মিলনায়তনে বিশেষ সাধারণ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির প্রধান পৃষ্ঠপোষক ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, লাইব্রেরির সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সিনিয়র আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সিনিয়র আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, আইনজীবী ও কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. জহুর আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস।
সভার শুরুতে স্বাগত বক্তব্য ও লাইব্রেরির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ। সভা পরিচালনা করেন লাইব্রেরির কোষাধ্যক্ষ শাহ আবু নাসের।
এসময় উপস্থিত ছিলেন শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সিনিয়র সহসভাপতি সুখেন্দু সেন, অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, অ্যাড. মো. আবদুর রায়হান জুয়েল, কোষাধ্যক্ষ আবু নাসের, সদস্য কাউসার আহমদ, দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাড. সবিতা চক্রবতীর্, মো. আবুল হোসেন, া্যাড. আনোয়ার হোসেন, বিপ্রেশ রায় বাপ্পী, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু প্রমুখ। সাধারণ সভায় লাইব্রেরির দাতা ও আজীবন সদস্যরা প্রতিনিধিত্ব করেন।
এছাড়াও অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে অনবদ্য ভূমিকা রাখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ কে জগৎজ্যোতি পদক প্রদান করা হয়।
- সরকারি হাসপাতালগুলোকে সেন্ট্রালি সুপারভিশন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে’


