শহীদ আবুল হোসেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মো. রাসেল আহমদ, সুপ্ত, রানার্স আপ মো. জাকারিয়া আলম অপু, শাহাদাৎ হোসেন তারেক। এছঅড়াও ৩২ জনকে মেডেল প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন সুমন কান্তি দেব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী খুশনূর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, অ্যাড. বজলুর রশীদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি পরিচালক এনামুল হক, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, নিহার রঞ্জন দাস, জিএম তাশহীজ, গোলাম সাবেরীন সাবু, চঞ্চল কুমার লৌহ, আব্দুল্লা আল মামুন, সেবরাজ মন্ডল, সামছু মিয়া, রূপক তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন বিজন কান্তি দেব। প্রেস বিজ্ঞপ্তি

