দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা শহীদ আরশ আলীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় মুক্তিযোদ্ধা শহীদ আরশ আলী স্মৃতি সংসদ উপজেলা শাখার উদ্যোগে শান্তিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা শহীদ আরশ আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম চৌধুরী, আমির আলী, সুশীল ব্যানর্জি, আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ, ডা. মাও. আব্দুল ওয়াহাব, গোপেন্দ্র কুমার দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর হোসেন, আওয়ামী লীগ নেতা সাহেব আলী, সৈয়দুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা আরশ আলীর ছোট ভাই আব্দুল হাসিম, মুক্তিযোদ্ধা শহীদ আরশ আলী স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক ইসলাম আলী। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিচিত্র চন্দ্র দাশ, বাখর আলী, অবনী বিশ্বাস, সোনা মিয়া, মসদ আলী, সুনর আলী, মনির উদ্দিন প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে শনিবার মঞ্চস্থ হবে ‘ভাসান পানির কথা’
- নিসর্গবিদ দ্বিজেন শর্মার প্রয়াণ- ‘বৃক্ষের মতো আনত’ হতে বলা একজন মহীরুহ


