শহীদ ও মাহবুবার বিয়ে

দৈনিক বণিক বার্তা ও দৈনিক সুনামগঞ্জ ডাকের জেলা প্রতিনিধি আব্দুল শহীদের সাথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের মরহুম আব্দুছ সোবহান চৌধুরীর ৬ষ্ঠ কন্যা হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহবুবা আক্তার চৌধুরীর বিবাহ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাগলা আল ফেরদৌসী কমিউনিটি সেন্টারে ৮ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর হিরণ খান, সরকারি সতীশ চন্দ্র উচ্চ বালিকা  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, মোহনা টিভি ও ৭১ নিউজ টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক সিলেটবানীর জেলা প্রতিনিধি মাসুক মিয়া, তাজুল ইসলাম, কনের বড়ভাই এনামুল হোসেন চৌধুরী, ইমাম হোসেন চৌধুরী ও নাজমুল হোসেন চৌধুরী প্রমুখ। নবদম্পতি সকলের দোয়া প্রার্থী। বিজ্ঞাপন