শহীদ জননীর মৃত্যুবার্ষিকী পালন করবে ইউকে নির্মূল কমিটির

লন্ডন প্রতিনিধি
আগামী ২৬শে জুন শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা। ১৯জুন লন্ডন সময় সন্ধ্যা ৬টায় ইস্ট লন্ডনের বো-বিজনেন্স সেন্টারে নির্বাহী কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী শহীদ জননী স্মরণে যুক্তরাজ্য শাখা ২৬ জুন লন্ডন সময় রাত ১০টায় ভার্চুয়্যালি আলোচনা সভার আয়োজন করবে। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আলোচকবৃন্দ অংশ নেবেন।
একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সিনিয়র সহসভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারাণ সম্পাদক স্মৃতি আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদ্যপ্রয়াত একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবিরের কন্যা অর্পিতা শাহরিয়ার ও রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা পংকজ ভট্টাচার্যের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। উভয়ের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়াও বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুশান্ত দাস প্রসান্তের নেতৃত্বে তিন মাসের মধ্যে কার্ডিফ-বার্মিংহ্যাম ও মানচেষ্টারে তিনটি সমাবেশের মাধ্যমে কাজকে ত্বরান্বিত করা এবং সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম ও নির্বাহী সদস্য জেসমিন চৌধুরী ও কাউন্সিলার মঈন কাদরিকে ব্রিটেন সহ আন্তর্জাতিক ভাবে যোগাযোগের দায়িত্ব দেয়া হয়।
সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আনসার আহমেদ উল্লাহ বাংলাদেশ ফোরাম ইউরোপের প্রতিনিধি দলের সম্প্রতি বাংলাদেশ সফরে দেশের বিভিন্ন স্থানে বৈধ্যভূমি পরিদর্শন ও একাত্তরের ভিকটিম পরিবারগুলোর সাথে তাদের সাক্ষাৎকারের বিবরন দেন।
সভায় সাংগঠনির আলোচনায় অংশ নেন সংগঠনের সভাপতি সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, সহসভাপতি নাজমা হোসাইন, সেক্রেটারী মনিরা পারভিন, সহকারী সেক্রেটারী জুয়েল রাজ, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি নূরুদ্দিন আহমদ।