দক্ষিণ সুনামগঞ্জ অফিস
১৯৭১ সালে রণাঙ্গণে মুক্তিযোদ্ধে নিহত শহীদ তালেব ও শহীদ কৃপেন্দ্র দাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উজানীগাঁও গ্রামস্থ জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে কবরে শায়িত ১৯৭১ সালে রণাঙ্গণে মুক্তিযুদ্ধে শহীদ তালেব ও শহীদ কৃপেন্দ্র দাসের সমাধিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, সহকারি কমিশনার ভূমি সৈয়দা শমসাদ বেগম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল বাহার, সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ ইউনিয়ন পরিষদ ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মো. মাসুদ মিয়া ও মিজানুর রহমান জিতু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মো. নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মো. ফারুক আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, ইউপি সদস্য হাবিবুর রহমান, সুজন চন্দ্র তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রাধা কান্ত দাস প্রমুখ। শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


