শহীদ বুদ্ধিজীবী দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর র‌্যালি ও শ্রদ্বাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলীর নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো শামছুল কবীর, প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপসহ ইউনিভার্সিটির কর্মকর্তা-কমর্চারী ও  শিক্ষার্থীগণ উক্ত র‌্যালিতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি