শহীদ মঈন হোসেন রাজু দিবস পালন

শহীদ মঈন হোসেন রাজু দিবস পালন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন এবং ১ মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সল আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রইসুজ্জামান,   
শহর সংসদের সভাপতি আসাদ মণি, সাধারণ সম্পাদক দুর্জয় দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি