শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের (সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি) দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট আজ মঙ্গলবার। আজ শুধু সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোট হবে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম এবং অ্যাড. সালেহ আহমদ।
গত নির্বাচনেও এই দুইজন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে সৈয়দ শামছুল ইসলাম ১৯৩ ভোট পেয়ে জয়ী হন। সালেহ আহমদ পেয়েছিলেন ১৭৪ ভোট। সালেহ আহমদ জয়ী প্রার্থীর চেয়ে ১৯ ভোট কম পেয়েছিলেন।
এবার সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা       
করছেন অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. আনোয়ার হোসেন, নোয়াজ উদ্দিন আহমদ, অ্যাড. প্রসেনজিৎ দে। এঁদের মধ্য থেকে দুইজন নির্বাচিত হবেন।
এবার কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহ আবু নাসের। একইভাবে সাধারণ সদস্যের সাতটি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. আব্দুর রায়হান জুয়েল, অ্যাড.আমিনুর রশিদ রনক, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, এনামুল হক চৌধুরী, মশিউর রহমান ও অ্যাড. রমজান আলী।
পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান জানান, সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাঠাগারে ভোটগ্রহণ হবে। দাতা, আজীবন ও সাধারণ সদস্য মিলে মোট ভোটার ৫৭৫ জন। নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না। রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সোহেল রানা।