শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের নির্বাচন অ্যাড. সালেহ আহমদ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের দ্বি-বার্ষিক নির্বাচনে অ্যাড. সালেহ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার এই নির্বাচন হয়।  সাধারণ সম্পাদক পদে সালেহ আহমদ ২১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম পেয়েছেন       
২০৮ ভোট।
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দুইজন হলেন অ্যাড. শেরেনূর আলী ও নোয়াজ উদ্দিন। শেরেনুর আলী পেয়েছেন ৩০৩ ভোট এবং নোয়াজ উদ্দিন পেয়েছেন ২১৬ ভোট। এই পদের অন্য দুই প্রার্থী অ্যাড. প্রসেনজিৎ দে পেয়েছেন ১৩৪ ভোট ও অ্যাড. আনোয়ার হোসেন পেয়েছেন ১২৯ ভোট।
এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষ্যাধ্যক্ষ পদে একজন ও সদস্য পদে সাতজন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না। রিটার্নিং কর্মকর্তা হিসেবে ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সোহেল রানা। নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস।