দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন ও কৃপেন্দ্র দাসের সমাধিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো.ইবাদত হোসেন ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক মো.ওয়াসিম আল বারী ও স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক ও এলাকাবাসী ।


