স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলায় শানবাড়িবাজারে জরুরিভিত্তিতে পুলিশফাঁড়ি স্থাপনের দাবিতে মতবিনিময় করেছেন এলাকাবাসী। বুধবার সকালে সুনামগঞ্জ শহরের একটি স্থানীয় দৈনিকের মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।
মতবিনিময়কালে স্থানীয়রা জানান, শানবাড়িবাজার এলাকায় বিভিন্ন নদীর মোহনা রয়েছে। এই নদীগুলো দিয়ে প্রতিদিন বিভিন্ন স্থানের যানবাহন চলাচল করে। এই সময় চুরি, ডাকাতিসহ নানা দুর্ঘটনা ঘটে থাকে। সম্প্রতি এলাকায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর এলাকাবাসী পুলিশফাঁড়ি নির্মাণের দাবি জানান। স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনও ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর নৌ-পথ এলাকার গুরুত্বপূর্ণ স্থান শানবাড়িতে এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য শানবাড়িবাজারে পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবি জানান। এলাকার সংসদ সদস্য ও স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে মন্ত্রী শানবাড়িবাজারে পুলিশফাঁড়ি নির্মাণের আশ্বাসও দেন। কিন্তু এলাকার কিছু মানুষ অন্যত্র এই পুলিশফাঁড়ি নির্মাণের জন্য চেষ্টা করছেন। অথচ. শানবাড়ি এলাকা ছাড়া পুলিশফাঁড়ি নির্মাণ করা হলে মানুষের জানমালের নিরাপত্তার বিষয় অনিশ্চিত হয়ে পড়বে।
মতবিনিময়ে তারা আরও জানান, শানবাড়িবাজারে পুলিশফাঁড়ি নির্মাণ হলে অপরাধ কমে আসবে। শানবাড়িবাজারে পুলিশফাঁড়ি নির্মাণের সুব্যবস্থা রয়েছে বলেও জানান স্থানীয়রা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শানবাড়িবাজার কমিটির সভাপতি মো. আতাউর রহমান, ব্যবসায়ী কলিঙ্গ রাজ চৌধুরী, আলমগীর মজুমদার, মজিবুর রহমান, আজাদ মজুমদার, অংশু রঞ্জন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
- আধুনিক তথ্য প্রযুক্তির উন্নয়ন সুনামগঞ্জের ১৫০ টি সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা চালু
- হুমকি উপেক্ষা করে কর্মসূচি পালনের ঘোষণা রিজভীর


