শান্তিগঞ্জের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়ার সভাপতিত্বে ও উদ্যোক্তা রাজা আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য ললিল মোহন দাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউপি সচিব মিতালী তালুকদার।
অনুষ্ঠানে দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫ জন ও এ গ্রেড প্রাপ্ত ৩৯ জন এবং শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিম, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ শিক্ষক আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, শ্রেষ্ঠ কাব শিক্ষক আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সত্যেন্দ্র নাথ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ফৌজিয়া আবেদীন জুহি এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ২১১ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।