শান্তিগঞ্জে আশা’র সমন্বয় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলার ২৭ টি ব্রাঞ্চের বিএমদের নিয়ে বেসরকারি সংস্থা আশা’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শান্তিগঞ্জের এফআইভিডিবি হলরুমে দিনব্যাপী সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার পূর্ণেন্দু গোস্বামী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমকর্তা ইভিপি সাজ্জাদ হায়দার।
ছাতক অঞ্চলের সিআরএম জনাব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য সিলেট বিভাগীয় কর্মকর্তা এড. ডিভএম মো. আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন সিআরএম মো. এনামুল হক খান, আরএম হরেন্দ চন্দ পাল, আরএম মো. আমিনুল ইসলাম, কাজী বুরহান উদ্দিন, ফিল্ড অডিট হারাদন দেব প্রমুখ।
সভায় জানানো হয় (জানয়ারি-জুন) ছয় মাসে ১৫ কোটি টাকা ঋণ বিতণের লক্ষমাত্রা ধরা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি