শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে মাদ্রাসা শিক্ষার্থী ও পাগলা বাজারের শতাধিক মানুষের মাঝে ১ম বারের মতো ইফতার বিতরণ করেছে নবগঠিত সামাজিক সংগঠন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি। রবিবার বিকাল ৫টা থেকে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত হযরত আবুবকর সিদ্দিক (রা.) হাফিজিয়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ও পাগলা বাজার এলাকার শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য— ইউনূস আলী নোমানের পরিচালনায় ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন— দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সভাপতি ওবায়দুল হক মোনেম, সহ—সভাপতি এনামুল হক হৃদয়, সাধারণ সম্পাদক এহসান আহমদ, কোষাধ্যক্ষ নাহিম আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন— সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য রাজুউল হক, অপু দেবনাথ, স্বেচ্ছাসেবী সদস্য— স্বপন পাল ও আজিজুল হক মোয়াজ প্রমুখ।
মানবতার সেবায় এগিয়ে আসতে সকলকে আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
শান্তিগঞ্জে যুবদল নেতার উদ্যোগে ইফতার
শান্তিগঞ্জ উপজেলায় ইফতার মাহফিল করেছেন যুবদল নেতা শব্দেন নূর আহমদ সাগর। রবিবার বিকালে উপজেলার জয়কলস ইউনিয়নের কামরুপদলং গ্রামে তার নিজ বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— শান্তিগঞ্জ উপজেলা যুব প্রজন্ম দলের সভাপতি জাকার আহমদ, সহ—সাধারণ সম্পাদক ইয়াহিয়া আহমদ, ছাত্রদল নেতা ছালেহ আহমদ, আবু সাঈদ, সাব্বির আহমদ, তানভীর আহমদ, সাব্বির আলম, তরিক আহমদ, মঈনুল হাসান, সায়েদ মিয়া, সোহাগ আহমদ, শফিকুল ইসলাম, জুম্মান আহমদ, কবির আহমদ, শাকিল মিয়া ও জাহিদ আহমদ প্রমুখ।


