শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে এইচডিকে (হাঁসকুড়ি, ধলমৈশা, করেরগাঁও) প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ইউনিয়নের ধলমৈশা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপহার স্বরূপ ৯নং ওয়ার্ডের ১৬০টি পরিবারের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো পেঁয়াজ, আলু, তেল, খেজুর, লবণ, ডাল, ময়দা ও ছোঁলা।
এইচডিকে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সার্বিক তত্ত্বাবধানে কমিটির দেশে থাকা সদস্যদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল।
সংঠনটির পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন দিলু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি বলেন, এইচডিকে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রবাসে ও দেশে থাকা সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ। প্রবাসে থেকেও যে তারা দেশের আত্মীয়—স্বজন ও গরিব—দুঃখীদের কথা মনে রেখেছেন। আর তাদের মতো আমাদের সমাজের অন্যান্য প্রবাসী ও বিত্তশালীরা এগিয়ে আসবেন এ কামনা করি।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধলমৈশা গ্রামের প্রবীণ মুরব্বি কদরিছ আলী, নূর আলী তালুকদার ও মো. আলী হাসান।
এসময় উপস্থিত ছিলেন ধলমৈশা গ্রামের আবদুল মতলিব, মনাই উল্লাহ্, ফারুক উল্লাহ্, কাদির মিয়া, আবদুস সোবহান, আকবর আলী, সুন্দর আলী, পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন, ফখরুল ইসলাম, তাজ উদ্দিন, আবুল খয়ের, সিরাজুল ইমলাম, শমসু মিয়া, আবদুল শহিদ, হাসান মিয়া, তজিবুর রহমান, কয়ছর মিয়া, আহমদ আলী ও আনোয়ার হোসেন প্রমুখ।


