শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এনাম তালুকদার মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়োমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাতিঘর সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক, আমরিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহিম, সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোকন খাঁন হিমেল। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাও. আক্তার হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাহাজান, ইউপি সদস্য গোলাম কিবরিয়া সুজন, ইউপি সদস্য মাসিক আলী, ইউপি সদস্যা সুহেনা বেগম, ইউপি সদস্য লোভা দাশ, এওর মিয়া, লেছন মিয়া সহ বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।
- লর্ড ব্যাডেন পাওয়েল’র জন্মদিন পালিত
- ৫জি’র উপযোগি ট্রান্সমিশন নেটওয়ার্ক শক্তিশালী করতে ১০৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন


