শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার শান্তিগঞ্জ থানার হল রুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার রনজয় চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, সহ সভাপতি হাজী তহুর আলী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা পুজা উদযাপ কমিটির সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার জন্টূ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা ইফার এমসি মিজানুর রহমান, ইউপি সদস্য লিটন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন ,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পূর্ব পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিক খান, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা ছাত্রলীগের উপ—সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
- মধ্যনগরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত


