শান্তিগঞ্জে করোনা টিকার বুস্টার ডোজ প্রদান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সুুুুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের অস্থায়ী কার্যালয়ে সুুুুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিত মজুমদার কে টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরিফী, নার্সিং সুপারভাইজার মো. মতিউর ইসলামসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক প্রথমে ষাটোর্ধ্ব নাগরিকগণ ও স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে তৃতীয় ডোজের এ টিকা নিতে পারবেন। পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবেন।
টিএইচও ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, আমরা প্রথমে ষাটোর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ দেবো। স্বাস্থ্যকর্মী যারা আছেন তারাও পেয়ে যাবেন। পর্যায়ক্রমে অন্যান্য নাগরিকরাও পাবেন।