শান্তিগঞ্জে চলাচল সড়কে বাধা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে আটটি পরিবারের দীর্ঘদিনের চলাচলের পথ স্থায়ীভাবে দখল করে পাকা দালান ঘর নির্মাণের অভিযোগ ওঠেছে। পথ দখল মুক্ত করতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে রোববার লিখিত অভিযোগ দিয়েছেন পথ কস্টে থাকা পরিবারের লোকজন।
জানা যায়, জয়কলস গ্রামের মৃত ওয়ারিছ আলীর বড় ছেলে রইছ উদ্দিন ও তার স্ত্রী পিয়ারা বেগম দীর্ঘনের চলাচলের পথ সহ কিছু খাস জমি বন্দোবস্ত নেন। অভিযুক্ত রইছ উদ্দিন ও পিয়ারা বেগম একবছর আগে অভিযোগকারী মহসিন উদ্দিন সহ প্রতিবেশী আটটি পরিবারের দীর্ঘদিনের চলাচলের পথ স্থায়ীভাবে দখল করে পাকা দালান ঘর নির্মাণ শুরু করেন। পথ দখল করে পাকা দালান ঘর নির্মাণ কাজে বাঁধা দেন গ্রামের অন্যরা। স্থানীয় গণ্যমান্যদের হস্তক্ষেপে কিছুদিন কাজ বন্ধ রাখে তারা। এক পর্যায়ে অর্ধেক অংশে টিনসেড ঘর নিমার্ণ করা হয়।
রইছ উদ্দিন অবশ্য পথ বন্ধ করে দালান ঘর নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন।
শান্তিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতা মো. আনোয়ার উজ জামান বললেন, বন্দোবস্তকৃত ভূমিতে আমার জানামতে পাকা দালান ঘর নির্মাণ করার কোন অনুমতি নেই। কেউ পথ বন্ধ করে পাকা দালান ঘর নির্মাণ করলে তার বন্দোবস্ত বাতিল হবে। সহকারি কমিশনার(ভূমি)কে নির্দেশনা দিয়েছি, এটি সরেজমিনে যাচাই করে দেখার জন্য।