শান্তিগঞ্জে জাগরনী চক্র ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে জাগরনী চক্র ফাউন্ডেশনের আয়োজনে ইউনিসেফ’র সহযোগিতায় সভা হয়।
সভায় উপজেলার ১৪—১৮ বয়সের ঝরে পড়া ছেলে—মেয়েদেরকে ৩ মাসব্যাপী টেইলারিং ও ড্রেস মেকিং, মোবাইল ফোন সার্ভিসং, অটোমেকানিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনট্যানান্স বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করা হয়।
জাগরনী চক্র ফাউন্ডেশনের এসিসট্যান্ট ডাইরেক্টর পলাশ কুন্ড’র সভাপতিত্বে ও টেকনিক্যাল কো—অর্ডিনেটর মো. সালেহিন’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহলিমা আক্তার লিমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পাগলা বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, থানার এস আই শফিউল আলম, শান্তিগঞ্জ ইমাম সমিতির সভাপতি শায়খ মাওলানা জামাল উদ্দিন, আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফেজ জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জাগরনী ফাউন্ডেশনের জব প্লেসম্যান্ট অফিসার মো. মোসাব্বির, মাস্টার ট্রইনার অটোমেকানিক্স সরদার আনিসুর রহমান, এসিটেন্ট ট্রেইনার মো. শোভন, মো. বিল্লাল, আসমা মিতু প্রমুখ।