শান্তিগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
এসময় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, শিক্ষিকা কুমকুম পুরকায়স্থ সহ অন্যান্য কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি জানান, উপজেলায় এক সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সের ৪৯ হাজার ৪৭৫ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। পাশাপাশি তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।