শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা, উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস অফিস, পল্লিবিদ্যুতের সাব জোনাল অফিস, ইসলামিক ফাউণ্ডেশন, আব্দুল মজিদ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক—সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম আহমদ, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চেয়ারম্যান বৃন্দ। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
- সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলে জাতীয় শোক দিবস পালিত
- ধর্মপাশায় কিবরিয়া ও দেনিয়ার প্যানেলের পক্ষে শোক দিবস পালন


