শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

শান্তিগঞ্জ অফিস
‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্য সামনে রেখে
শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে দিরাই মদনপুর আঞ্চলিক মহাসড়কে একটি র‌্যালি বের হয়। নোয়াখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে র‌্যালি পরবর্তী নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়ার সভাপতিত্ব ও প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী হরিপদ দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জিসান আহমেদ নাবিক, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।
আলোচনা সভার পর উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নিরোধক বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়।