শান্তিগঞ্জ অফিস
বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জ ৫০ শয্যা হাসপাতাল পয়েন্টে অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরীফি, আরএমও ডাঃ রাফিক জামিল অপু, মেডিকেল অফিসার ডাঃ ফজলে রাব্বী, ডাঃ ইতিশা দাস, ডাঃ সুস্মিতা দাস, নার্সিং সুপারভাইজার ডিএম রহমান, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন তালুকদার প্রমুখ।
- স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে তাহিরপুরে সভা
- সম্মেলনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভা


