শান্তিগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জ অফিস
মরহুম সৈয়দ আহমদ সহ তিনির মুরদেগানদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে মরহুম সৈয়দ আহমদ এর বাড়িতে তিনির পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উজানীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশীদ আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার সভাপতি আমিরুল ইসলাম, প্রধান ক্বারী সোহান আহমদ, মাঝপাড়া মসজিদের ইমাম ও সহকারী ক্বারী আব্দুশ শহীদ, ক্বারী সৈয়দুল ইসলাম, হাফিজ রশীদ আহমদ, মুরুব্বী সিতারা মিয়া, জুসেফ মিয়া, রুবেল আহমদ, শুকুর আলী সহ প্রমূখ।
ইফতারের পূর্বে মরহুম সৈয়দ আহমদ ও তিনির পিতা— মাতা সহ সকল মুরদেগানগের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফিজ মাওলানা রশীদ আহমদ।