শান্তিগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। কোনো রকমের বহিষ্কার কিংবা আপত্তিকর ঘটনা ছাড়াই উপজেলার ৫টি (একটি সাব সেন্টারসহ) পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের বাংলা প্রথমপত্র পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার প্রথম দিনে উপজেলায় স্কুল ও মাদ্রাসার মোট ১৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
কেন্দ্র সচিবদের সাথে কথা বলে জানা যায়, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে বাংলা ১মপত্র বিষয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮শ ৫জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭শ ৯৪জন। অনুপস্থিত ১১জন পরীক্ষার্থী। জয়কলস উজানীগাঁও রশীদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রথম দিনের পরীক্ষার্থী সংখ্যা ৪শ ১১জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৪শ ৯জন। অনুপস্থিত ২জন। গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয় ও সাব সেন্টার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ১জন করে মোট ২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বৃহস্পতিবারের পরীক্ষায়। এ দুই কেন্দ্রের বাংলা প্রথমপত্র বিষয়ের মোট পরীক্ষার্থী ছিলেন ৩শ ৭১জন।
এদিকে, দাখিল পর্যায়ে একটি মাত্র পরীক্ষা কেন্দ্র হচ্ছে আক্তাপাড়া ফাজিল মাদ্রাসা। মাদ্রাসা সুপার মাও. মঈনুল হক জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোনো রকমের অনাকাঙ্খিত ঘটনা ও বহিষ্কার ছাড়া এদিন ২শ ৪৮জন পরীক্ষার্থীর মাঝে উপস্থিত সংখ্যা ছিলেন ২শ ৪৬জন। অনুপস্থিত ২জন।
উল্লেখ্য, এ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলার মাদ্রাসা ও স্কুল মিলিয়ে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৭৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৬১৭ জন। এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী ৯৫৩ জন ও ছেলে পরীক্ষার্থী সংখ্যা ৬৬৪ জন। পুরুষ শিক্ষার্থীর তুলনায় ২৮৯ জন বেশি নারী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন এবছর। একই চিত্র মাদ্রাসা পর্যায়ে। ৬টি মাদ্রাসা থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৯ জন। তাদের মধ্যে মেয়ে ৮৩ জন ও ছেলে ৭৬ জন।
- জগন্নাথপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৮
- বিশ্বম্ভরপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৩৯ জন


