শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে প্রদর্শনীর উদ্বোধন হয়ে শেষ হয় বিকাল ৩টায়।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্ জামান। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুর রউফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার দাস, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন, ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আরব আলী, সহকারি শিক্ষক মো. শাহজাহান, মৃদুল চন্দ্র তালুকদার, বেনু মজুমদার, কেশব দেব ও মাস্টার শাফিকুল ইসলাম প্রমুখ।
পরে প্রদর্শনীতে বিজয়ী হওয়া খামারীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।


