শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মেসার্স এম এম ট্রেডার্সের স্বত্বাধিকারি মোফাজ্জল হোসেন চৌধুরী (হোসেন চৌধুরী) ও কামরুল চৌধুরী।
শুক্রবার সকাল ৯টায় হোসেন চৌধুরীর বাড়িতে ইউনিয়নের দরগাপাশা, আক্তাপাড়া, নোয়াগাঁও, ধরাধরপুর, সিচনী, ভমবমি, শ্রীরামপুর, সিদখাই ও পার্শ্ববর্তী ইউনিয়ন পশ্চিম পাগলা এবং ছাতকের ভাতগাঁও গ্রামের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো তেল, ডাল, চাল, ময়দা, চিনি, পেঁয়াজ, আলু, রসুন ও লাচ্ছি।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরগাপাশা গ্রামের প্রবীণ মুরব্বি মুস্তাকিন চৌধুরী। সমাজকর্মী শ্যামল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন— এম এম ট্রেডার্সের স্বত্বাধিকারি মোফাজ্জল হোসেন চৌধুরী (হোসেন চৌধুরী) ও কামরুল চৌধুরী সব সময়ই অসহায় মানুষের পাশে থাকেন। এর আগেও তারা নানান বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা দোয়া করি, এভাবেই যেনো তারা সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারেন। তাদের মতো সমাজের অন্যান্য বিত্তবানরাও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন দরগাপাশা গ্রামের প্রবীণ মুরব্বি শিহাব চৌধুরী, ফখরুল চৌধুরী, বাহার চৌধুরী, ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শুরুজ আলী, ৩ নং ওয়ার্ডে মেম্বার মাসুক আলী, প্রবাসী মোহাম্মদ আলী চৌধুরী, সমাজকর্মী মুজিবুর রহমান রিপন, আবু খালেদ চৌধুরী রুবেল, এওর চৌধুরী ও মাহী চৌধুরী প্রমুখ।


