শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে সাকিন পরিবহন নামের ঢাকাগামী দূরপাল্লাার বাসের ধাক্কায় ফাহিম উদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর গ্রামের সামনে এ ঘটনা ঘটে। এতে গুরুতরভাবে আহত হন মোটরসাইকেল আরোহী ফাহিম উদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ফাহিমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত হওয়া ফাহিম উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের প্রাক্তন মেম্বার মৃত নূরুজ্জামানের ছেলে।
জানা যায়, সুনামগঞ্জ থেকে ঢাকাগামী সাকিন পরিবহনের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস (ঢাকা- মেট্রো গ- ১৫-২৭৫০) মোটরসাইলকেলকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ফাহিম। গুরুতর আহত ফাহিম উদ্দিন কে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বড়কাপন এলাকায় ঘাতক বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন সাধারণ মানুষ।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সেলিম আহমদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ফাহিমকে ওসমানী হাসপাতালে পাঠিয়েছি। বাস জব্দ করেছি। নিহত ফাহিমের ময়নাতদন্তসহ যাবতীয় আইনি প্রক্রিয়া চলমান আছে।


